ব্যাচ: K101, শনিবার ও মঙ্গলবার; রাত ৯:৩০-১০:৩০

কোর্স সম্পর্কিত পরিচিতি

আলহামদুলিল্লাহ। আমরা অলরেডি সবাই অবগত যে, এই কোর্সটি একটি বই based. বইটি মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা শিক্ষা কোর্সের টেক্সটবুক। কোর্সটিতে সম্পূর্ণ বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ানো হবে ইনশাআল্লহ। 

 মূল বই শুরু করার পূর্বে এই ৪টি ফ্রি ক্লাসে আরবি ভাষা সম্পর্কে আপনাদেরকে বেসিক কিছু ধারণা দেওয়া হবে যেন মূল বইটি যখন শুরু করবেন তা যেন খুব সহজ এবং interesting হয়। বইটি আপনাদের কাছে সহজীকরণের জন্য প্রথম থেকেই বিভিন্ন কৌশল apply করা হয়েছে। 

 আপনাদের করণীয় -

 *এই ৪টি ক্লাসে কোনো শব্দার্থ মুখস্থ করতে হবে না 

 *ক্লাস চলাকালীন খাতায় লেখার জন্য ব্যস্ত না হওয়া, কারণ শিটে সবকিছুই ক্লাস লেকচারের অনুরূপ লেখা আছে 

 *ক্লাসে যা আলোচনা করা হচ্ছে আপনি তা বুঝতে পারছেন কিনা, সেদিকে ফোকাস রাখুন

 *কোনো কিছু না বুঝলে নির্দ্বিধায় টিচারকে question করুন 

 *লেকচার শেষে টিচার শিট রিডিং পড়াবেন। বুঝানোর সুবিধার্থে টিচার শিটের বাইরেও উনার লেকচারে অনেক কিছু আলোচনা করবেন যা পরবর্তী ক্লাস সমূহে‌ ধারাবাহিকভাবে আসবে। শিটের বাইরের যে কোনো কিছু আপাতত স্কিপ করা 

 *শিট রিডিং পড়ানো শেষ হলে, শিটের পড়া ১০০% বুঝে আসছে কিনা এবং ৮০-৯০% পড়া মুখস্থের মতো হয়েছে কিনা তা লক্ষ্য করুন 

 *টিচার শিটের বাইরে কোনো কিছু মুখস্থ করতে বলবে না এবং আপনাদের ও শিটের বাইরে আপাতত কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই 

 *ধরুন, কোনো এক সপ্তাহে আপনি ক্লাস করার পর বাসায় আর কিছুই পড়েননি, তবুও আপনি পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করবেন

 *যদি টিচারকে সেরা মনে হয় টিচারের দিক নির্দেশনা follow করুন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ 

এই কোর্স থেকে কি কি শিখবেন

*কুরআন এবং হাদীস অনুবাদ করার যোগ্যতা অর্জন (জটিল বাক্যে বাদে)।

*প্রাথমিক স্তরের আরবি বই হারকাহ ছাড়া অর্থাৎ যবর, যের, পেশ ছাড়া পড়তে পারা এবং অনুবাদ করতে পারা। 

*নাহু (আরবি ব্যাকরণ) এবং সরফ (শব্দের গঠন ও রূপান্তর)- এর বিশেষ দক্ষতা অর্জন যা পূর্ববর্তী বিখ্যাত লেখকদের নাহু এবং সরফের আরবি বই পড়তে এবং বুঝতে সহায়ক। 

*প্রাথমিক স্তরের আরবি বলতে পারবে, শুনে বুঝতে পারবে এবং পড়তেও লিখতে পারবে ইনশাআল্লহ।

*সার্টিফিকেট অর্জন।

কোর্স ফিচার সমূহ

কোর্স ফিচার পাওয়া যায়নি

এই কোর্সের ফিচার তথ্য এখনো যোগ করা হয়নি।

ভর্তি বন্ধ

এই কোর্সে অন্তর্ভুক্ত:

কোর্স লেভেলশিক্ষানবিশ