এই কোর্সটি তাদের জন্য যারা অল্প সময়ে গ্রাফিক্স ডিজাইনের মূল ধারণা আয়ত্ত করতে চান। আমরা বাংলায় সহজ ভাষায় কোর্স তৈরি করেছি, যাতে শিক্ষার্থীরা কোনো জটিলতা ছাড়াই ডিজাইন শেখা শুরু করতে পারে। কোর্সে রয়েছে বিস্তারিত ভিডিও লেকচার, প্র্যাকটিক্যাল টাস্ক, লাইভ ডেমো এবং মেন্টরের সরাসরি গাইডলাইন। শিক্ষার্থীরা শিখবেন Photoshop, Canva ও Illustrator-এর বেসিক টুলস, লেআউট ডিজাইন, রঙ ও টাইপোগ্রাফি, এবং ডিজাইন প্রজেক্টের মাধ্যমে শেখার অভিজ্ঞতা অর্জন করবেন। প্রতিটি মডিউল বাস্তব উদাহরণ ও প্রজেক্টের মাধ্যমে সাজানো হয়েছে, যা শেখাকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করে।